১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ভিক্ষা নয়, ঋণ নিয়ে সুদসহ পরিশোধ করি : প্রধানমন্ত্রী

Shekh Hasinaউন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ কোনো ভিক্ষা নয়, ঋণ নেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা কোনো ভিক্ষা নিই না, ঋণ নিয়ে সুদসহ তা পরিশোধ করি।
রোববার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা-২০১৫ ও বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে  এ কথা বলেন।
বন ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশ ও বনায়ন অঙ্গাঙ্গীভাবে জড়িত। এ জন্য আমরা একদিকে বিদ্যমান বন সংরক্ষণে পদক্ষেপ নিয়েছি, অন্যদিকে সরকারি পর্যায়ে নতুন বনায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ জোর দিয়েছি।”

প্রধানমন্ত্রী বলেন, “২০০৯ থেকে বিগত ছয় বছরে মোট বনভূমির পরিমাণ, যা ছিল ৯ শতাংশ, তা এখন বৃদ্ধি পেয়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ছয় বছরে বনভূমির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অন্তত ২৫ শতাংশ হওয়া উচিত এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।”
দেশের উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী করার ওপর জোর দেয়া হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।