১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ভাসানচরে সরকারি ঘরে যেতে চাইলে আবেদন করুন; ডিসি কামাল

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোহিঙ্গা শরনার্থীদের জন্য সরকারিভাবে প্রস্তুত করা ভাসানচরের বাড়ি গুলোতে কোন অসহায়, গরীব, দুঃস্থ, গৃহহীন পরিবার যেতে চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন করার জন্য বলা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সিবিএন-কে উক্ত তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোহিঙ্গা শরনার্থীদের জন্য তৈরীকরা ভাসানচরের এ ঘর গুলো এখন শূন্য পড়ে আছে। সেখানে আর রোহিঙ্গা শরনার্থীদের স্থানান্তর করা হচ্ছেনা। এ অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়ে করোনা ভাইরাস জনিত এ সংকটে গরীব, গৃহহীন, দুঃস্থ পরিবারকে সেখানে পূর্ণবাসন করবে। তাই ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে সে আবেদন যাচাই বাচাই করে আবেদনকারী পরিবারকে সেখানে ঘর বরাদ্দ দেওয়া সহ অন্যান্য পূর্ণবাসন সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সিবিএন-কে আরো বলেন, যেহেতু সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ রয়েছে, তাই কক্সবাজার জেলার আগ্রহী নাগরিকদের ভাসানচরে যেতে দ্রুত আবেদন করতে হবে। নাহয় ঘর বরাদ্দ শেষ হয়ে গেলে আগ্রহীদের আবেদন বিবেচনা করার সুযোগ থাকবে না।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।