মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ভাষা সৈনিক সাবেক মন্ত্রী মৌলবী ফরিদ আহমদের ৫০তম শাহাদত বার্ষিকী আজ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের কৃতি সন্তান প্রথিতযশা আইনজীবী, সাবকে ডাকসু ভিপি, সাবেক মন্ত্রী ও ইসলামী ব্যক্তিত্ব মরহুম মৌলবী ফরিদ আহমদের ৫০তম শাহাদাত বার্ষিকী আজ।
মৌলবী ফরিদ আহমদ কক্সবাজারের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য এড. মোহাম্মদ খালেকুজ্জামান ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শহিদুজ্জামান শ্রদ্ধেয় পিতা।
তিনি ৩ জানুয়ারী ১৯২৩ ইং
কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন।ক্ষণজন্মা এই পুরুষ তাঁর বর্ণাঢ্য জীবনে অনেক রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করেছেন। তিনি কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৪৭/৪৮ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের প্রার্থী হয়ে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌলবী ফরিদ আহমদ। তিনি তৎকালীন যুক্তফ্রন্টের পার্লামেন্টারি পার্টির চিফ হুইপের দায়িত্বও পালন করেছেন। ১৯৫৭ সালে তৎকালীন মুসলিম লীগ কোয়ালিশন সরকারের চুন্ড্রিগড় মন্ত্রিসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৭১ সালের ২৩ ডিসেম্বর আজকের এই দিনে ক্ষণজন্ম
মৌলবী ফরিদ আহমদ শাহাদাত বরণ করেন।

শেয়ার করুন