১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ভালবাসা দিবসে পাঁচ হাজার পর্যটককে ফুলের শুভেচ্ছা জানালেন কটেজ ব্যবসায়ী সমিতি


১৪ ফেব্রুয়ারী মানে শুধুই ভালবাসার দিন। এ দিবসকে বিশেষভাবে উদ্যাপন করতে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে কক্সবাজার ছুটে আসে হাজার হাজার পর্যটক। এবার ভালবাসা দিবসে এই পর্যটকদের গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে বাড়তি আনন্দ দিয়েছে কটেজ ব্যবসায়ীরা।
মঙ্গলবার কটেজ জোনে অবস্থানরত প্রায় পাঁচ হাজার পর্যটককে ফুল দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানানো হয়। পর্যটকদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ নেয় কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমবায় সমিতি। এই সমিতির সভাপতি কাজী রাসেল আহমদের নেতৃত্বে সংগঠনের নেতৃত্ববৃন্দ প্রতিটি কটেজে অবস্থানরত পর্যটকদের ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কটেজ ব্যবসায়ীদেরও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ নোবেল বলেন, ‘১৪ ফেব্রুয়ারী ‘ভালবাসা দিবস’ হিসেবে একটি বিশেষ দিন। এই দিনটি উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসে পর্যটকেরা। তাই ব্যবসায়ী হিসেবে এই দিনে সকল পর্যটকদের শুভেচ্ছা জানায় আমরা। এতে পর্যটকেরা বাড়তি আনন্দ উপভোগ করে’।
তিনি আরো বলেন, ‘কটেজ জোনে প্রায় ৬০ হাজার পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে। ভালবাসা দিবসে বিভিন্ন কটেজে অবস্থানরত পাঁচ হাজার পর্যটককে ফুলের শুভেচ্ছা জানানো হয়’।
ঢাকার সাভার এলাকা থেকে আসা মাহমুদ ফরীদি নামে এক পর্যটক অনুভুতি প্রকাশ করে বলেন, ‘সবে মাত্র বিয়ে করেছি। বিয়ের পর পরই ভালবাসা দিবস। তাই দিবসকে বিশেষভাবে উদযাপন করতে কক্সবাজার এসেছি। আনন্দ কমতি ছিল না। তারমধ্যে কটেজ ব্যবসায়ীদের কাছ থেকে ফুলের শুভেচ্ছা পেয়ে আরো আনন্দ পেয়েছি। এটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে’।
শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নজিরুল আলম, যুগ্ন সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আতিক উল্লাহ, মো. আশরাফ, হিরু প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।