৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ভারুয়াখালীতে সন্ত্রাসীদের হামলায় আহত ৩

নিজস্ব প্রতিনিধিঃ আসমাউল করিম (২৮), কামরুন্নাহার (২৮) ও সাদেসা আক্তার (২০) নামে ভারুয়াখালীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্নকভাবে জখম হয়েছেন। জানা গেছে মঙ্গলবার রাত ৪ টায় ভারুয়াখালি বানীয়া পাড়া এলাকায় আসমাউল করিমের দোকান সন্ত্রাসীরা লুটপাট শুরু করে। খবর পেয়ে দোকানের মালিক আসমাউল করিম বাধা দিতে গেলে এলাকার চিহ্ণিত সন্ত্রাসী ওমর আলী, সিরাজুল হক, নুরুল হক, শাহাজান (পিতা মৃত নাজিরুজ্জামান ) দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আসমাউল করিমকে মারাত্মক আহত করে। এ সময় আহত আসমাউল করিমকে তার স্ত্রী কামরুন্নাহার ও প্রতিবেশী সাদেসা আক্তার বাচাতে গেলে সন্ত্রাসীরা তাদেরও আক্রমণ করে এতে উভয় আহত হয় । লাঠি,ছুরি, রামদা’র আঘাতে তাদের শরীরের বিভিন্ন আংশ গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয়দে সহযোগিতায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায় , ওমর আলী, সিরাজুল হক, নুরুল হক, শাহাজান (পিতা মৃত নাজিরুজ্জামান ) তারা চার ভাই । দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি , চুরি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তারা, পূর্বেও তাদের বিরুদ্ধে চুরি ,ডাকাতির অভোযোগ রয়েছে । তাদের ভাই নুরুল হক ইয়াবা ব্যবসার সাথে জড়িত । এদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান স্থানীয়রা । ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান জানান, আমি ঘটনা সম্পর্কে সকালে অবগত হয়েছি, এই ঘটনায় অভিযুক্তদের ব্যাপারে আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান শফিক চেয়ারম্যান । আহতের পরিবার জানায় ,এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।