২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

ভারতের উপরাষ্ট্রপতি পদে ব্যাপক ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সমর্থিত প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু।

ভেঙ্কাইয়া নাইডু পেয়েছেন ৫১৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর গোপাল কৃষ্ণ পেয়েছেন ২৪৪ ভোট।

শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

উপরাষ্ট্রপতি পদে লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ৭৮৫টি ভোট রয়েছে। এবার ভোট দিয়েছেন ৭৭১ জন সংসদ সদস্য, যার মধ্যে ১১টি ভোট বাতিল হয়েছে। উপরাষ্ট্রপতি পদে বিধানসভার সদস্যরা ভোট দিতে পারেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোট পড়েছে ৯৮ দশমিক ২১ শতাংশ, যা উপরাষ্ট্রপতি নির্বাচনে এ যাবৎকালের গৃহীত ভোটের দিক থেকে সবচেয়ে বেশি।

সকালে সাংবাদিকদের ভেঙ্কাইয়া নাইডু বলেন, ‘আমি নির্দলীয় ব্যক্তি। অধিকাংশ রাজনৈতিক দল আমাকে সমর্থন করছে। আমি ভরসা রাখছি, নির্বাচনে তারা আমাকে ভোট দেবে।’

প্রতিদ্বন্দ্বী গোপাল কৃষ্ণ বলেন, ‘এনডিএর পছন্দের প্রার্থী খুবই অভিজ্ঞ মানুষ। আমার প্রতিদ্বন্দ্বিতা তার সঙ্গে নয়, কৌশলগত পটভূমি থেকে নির্বাচন করছি। এই নির্বাচন দুই দল বা দুই ব্যক্তির মধ্যে নয়।’

ক্ষমতাসীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট। টানা দুই মেয়াদে এ পদে দায়িত্ব পালন করছেন তিনি। তার মেয়াদ শেষের দিন নতুন উপরাষ্ট্রপতি শপথ নেবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।