৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ভারতের উদ্বেগ বাড়িয়ে মিয়ানমার সমুদ্র বন্দরের মালিকানা দাবি করল চীন

ওয়ান বেল্ট, ওয়ান রোড পরিকল্পনার আওতায় বঙ্গোপসাগরের কিয়ায়ুক পিউ সমুদ্র বন্দরটির পরিকাঠামো খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে চীন। আর তারই জের ধরে মিয়ানমারের এই সমুদ্র বন্দরের ৮৫ শতাংশ মালিকানা দাবি করেছে চীন। খবর র‍য়টার্সের।

এ ব্যাপারে বলা হয়েছে, সমুদ্র বন্দরটি চীনের জন্য কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। সেখানে নিজেদের নিয়ন্ত্রণ নিতে ৮৫ শতাংশ মালিকানার দাবি জানিয়েছে বেইজিং। এই সমুদ্র বন্দর দিয়ে এশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি, মিয়ানমারে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি করছে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, চীনের হয়ে মালিকানার এই প্রস্তাবটি দিয়েছে দেশের সিটিক গ্রুপ। কোম্পানিটির প্রস্তাবে বলা হয়েছে, ৭.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা ৭০-৮৫ শতাংশ মালিকানা। দুই দেশের মধ্যে আলোচনায় এই প্রস্তাব দেওয়া হয়েছে। নথিটি পর্যালোচনা করেছে রয়টার্স এবং আলোচনায় জড়িত তিন ব্যক্তির সঙ্গেও কথা বলেছে। এই তিন ব্যক্তির মধ্যে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এই সিটিক গ্রুপ ও মিয়ানমারের বেসামরিক সরকারের আধিকারিকরা রয়েছেন। দুই ব্যক্তি জানিয়েছেন, গত বছর মিয়ানমার যৌথ মালিকানায় ৫০/৫০ শতাংশের প্রস্তাব করেছিল। চীনা সিটিক এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে অপর একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, গত মাসে মিয়ানমারের বিতর্কিত মিইয়ুটসোন বাঁধ প্রকল্পে ৩.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিল চীন। এই সমুদ্র বন্দরটি চীনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তেল ও গ্যাসের পাইপলাইন চীনে আসার প্রবেশমুখ হিসেবে বন্দরটি কাজ করবে। যার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানীর বিকল্প একটি রুট তৈরি হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।