মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ভারতে রেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি নেই

শেয়ার করুন

c7589553ab7152ec0e33e9b909ad4201x650x433x57-jpeg3480xভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ নেই বলে জানা গেছে।

৩৪ ঘণ্টা একটানা উদ্ধার অভিযানের পর সোমবার দুপুর থেকে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপনস ফোর্স (এনডিআরএফ) উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কানপুরের কাছে সংঘটিত এই ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। দুর্ঘটনায় আরো শতাধিক যাত্রী আহত হয়েছেন।

দিল্লির বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন জানিয়েছেন, নিহতদের মধ্যে যে ১১০ জনের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে বাংলাদেশের কেউ নেই।

বাংলাদেশ হাই কমিশন দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।

গত ২০ নভেম্বর ভোরে ইন্দোর-পাটনা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি কানপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

শেয়ার করুন