২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ভারতে ফাঁসির অপেক্ষায় ৩২৯ সাজাপ্রাপ্ত আসামি

গত পাঁচ বছরে ভারতে রাষ্ট্রপতির মাধ্যমে ফাঁসির আসামির সাজা মওকুফের ঘটনা ঘটেছে মাত্র চারটি। আর রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন ২৮টি। ফাঁসির আসামির সাজা মওকুফের ঘটনা তুলনামূলকভাবে আগের সময়ের চেয়ে অনেক কমেছে দেশটিতে।
আজ শনিবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির সচিবালয়ের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো জানায়, এই মুহূর্তে কোনো প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির টেবিলে জমা নেই।

গতকাল শুক্রবার দিল্লির চাঞ্চল্যকর নির্ভয়া গণধর্ষণ মামলায় চার আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এতে এখন ভারতের বিভিন্ন কারাগারে ফাঁসির আদেশপ্রাপ্ত আসামির সংখ্যা ৩২৯-এ পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফাঁসির আসামির সংখ্যা উত্তর প্রদেশে। সেখানে রয়েছে ৬৮ জন। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ছয়।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আইনি জটিলতা শেষ হলেই দ্রুত নির্ভয়া গণধর্ষণ মামলার আসামিদের ফাঁসির আদেশ কার্যকর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।