মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫ কিশোর

শেয়ার করুন

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশে ১৭ মাস কারাভোগ শেষে শনিবার দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে পাঁচ কিশোর।
শনিবার সকাল ১১টায় ভারত হিলি ইমিগ্রেশন ওসি মো. নাজির হোসেন বাংলাহিলি ইমিগ্রেশন ওসি মো. আফতাব ইসলামের নিকট তাদের হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।
আটককৃতরা পাঞ্জাব প্রদেশে ইটভাটায় শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে ভারতে পাড়ি জমালে বিএসএফ তাদের আটক করে। এরপর সে দেশের আদালত তাদের ১৭ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আফতাব হোসেন জানান, মশিউরা (১৫), আকতার (১৫), মাসুদ রানা (১৬) বাদল রানা (১৭) ও সাগর রানা (১৭) ঠাকুরগাঁও জেলার বেদনা সীমান্ত পথে একই সঙ্গে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঘটালে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। এদের সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা বিভিন্ন গ্রামে।

শেয়ার করুন