২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।এর আগে একদিনেই দেশটিতে চার হাজারের বেশি মানুষ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৪ জন। এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার থেকে ভারতের প্রধান শহরগুলোর মধ্যে কিছু ট্রেন চলাচল আবার শুরু হতে যাচ্ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮৭ জন করোনা রোগী।

এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৯৪ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৪৩ হাজার ৯৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯ হাজাত ৩৭টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কাছে যেন জিম্মি হয়ে পড়েছে বিশ্ব। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্তও বাড়ছে পাল্লা দিয়ে। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৮৭ হাজারে গিয়ে পৌছেছে।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৫ হাজার ৬০১ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।