৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ভারতে অনুপ্রবেশের দায়ে দু’দিনে ৪০ জন বাংলাদেশি আটক

kol-bd-arrest-jpg-ed-66975
ভারতে অনুপ্রবেশের অভিযোগে দু’দিনে ৪০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ।

পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহুকুমায় বিথারি সীমান্তে এ ঘটনা ঘটে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে ইট ভাটায় কাজ করতে আসা ২১ জন নারী ও ১৯ জন পুরুষকে বিএসএফ আটক করে।

পরে তাদের সীমান্তবর্তী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল তাদের বসিরহাট মহকুমার আদালতে তোলা হলে, প্রত্যেককে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।

আটককৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া, তালা ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। দালালের সহায়তায় তারা সীমান্ত এলাকার ইট ভাটায় কাজ করতে আসছিলো বলে জানায় পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।