২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ভারতবাসীর জন্য এক গৌরবের মুহূর্ত : মোদি

Modi501433663162

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে স্বাধীনতা সম্মাননা দিল বাংলাদেশ। অটল বিহারি বাজপেয়ির পক্ষে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্মাননা গ্রহণ করেন।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার দুপুর সোয়া ১টায় বঙ্গভবনে বাজপেয়ির এই সম্মাননা তুলে দেন নরেন্দ্র মোদির হাতে।

 

এ সম্মাননা নিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আজ আমার জন্য এক সৌভাগ্যের মুহূর্ত। ভারতবাসীর জন্য এক গৌরবের মুহূর্ত। অটল বিহারি বাজপেয়ি, যিনি আমার মতো অনেকের জন্য প্রেরণা, এমন ভারতরত্নকে আজ বাংলাদেশ সম্মানিত করছে।’

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।