মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ভারতকে বয়কটের হুমকি পাকিস্তানের

শেয়ার করুন

tmp_27349-file-41629899040

ভারতের মাটিতে যে কোনো খেলায় অংশ না নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী রিয়াজ পিরজাদা। ক্রীড়াক্ষেত্রে ভারতকে বয়কটের হুমকি দিয়ে রেখেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে খুব শিগগিরই আলোচনায় বসবেন বলে জানান দেশটির ক্রীড়ামন্ত্রী। এরপরই সিদ্ধান্তটি অফিসিয়ালি জানানো হবে বলে তিনি জানান।

পাকিস্তানি সংবাদমাধ্যমকে রিয়াজ পিরজাদা বলেন, ‘আমরা অনেক অর্থ খরচ করে আর দুর্দান্ত পারফর্ম করে ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। কিন্তু, শেষে কি হলো? আমাদের এই আসর থেকে বাদ দেওয়া হলো। ভারত ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদের বাদ দিয়েছে। অথচ তারা আমাদের বদলি হিসেবে মালয়েশিয়াকে অন্যায়ভাবে সুযোগ করে দিয়েছে।’

পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আরও জানান, ‘ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক হকি ফেডারেশন আমাদের জুনিয়র হকি দলের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করেছে। এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। তারা আমাদের সঙ্গে যে কাজটি করেছে সেটি কখনোই ক্রীড়াক্ষেত্রে ঘটতে দেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাতে ভারতের মাটিতে সব ধরনের টুর্নামেন্টে দল পাঠানো নিষিদ্ধ করার কথা ভাবছি।’

শেয়ার করুন