২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ভারত থেকে ওষুধ যাচ্ছে আইএসের কাছে

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের জন্য ওষুধ যাচ্ছে ভারত থেকে৷ সম্প্রতি, ইতালির জেনোয়া বন্দরে পুলিশের হাতে ধরা পড়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ৷ ‘ট্রামাডল’ নামের পেন কিলারগুলি লিবিয়ায় আইএস জঙ্গিদের জন্য পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে ইতালীয় পুলিশ৷ দেশটির পুলিশ জানিয়েছে, ওই ওষুধগুলির তৈরি করেছে একটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ওষুধের নির্মাতা ভারতীয় সংস্থাটি ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের ওষুধগুলি বিক্রি করে দুবাইয়ের এক ব্যবসায়ীকে৷ তারপর ওষুধে ঠাসা বাক্সগুলি ভারত থেকে জাহাজে শ্রীলঙ্কা পাঠানোর সময় হারিয়ে যায়৷ তারপরই ওই বাক্সগুলির দেখা মেলে ইতালির বন্দরে৷

ইরাক, লিবিয়া ও সিরিয়াতে ইসলামিক স্টেট জঙ্গিদের মধ্যে ‘ট্রামাডল’-এর প্রবল চাহিদা৷ ওই ওষুধ খেলে আঘাত পেলেও যন্ত্রণার অনুভূতি হয় না৷ আইএস ছাড়াও ওই ওষুধের ব্যবহার করে নাইজেরিয়ার জঙ্গিসংগঠন বকো হারাম৷ শিশু সৈনিকদের লড়াইয়ে পাঠানোর আগে ওই ওষুধ খাইয়ে তাদের অনুভূতিকে নষ্ট করে দেওয়া হয়৷

প্রসঙ্গত, গতবছর গ্রিসের একটি বন্দরে ট্রামাডল ভর্তি বাক্স বাজেয়াপ্ত করে পুলিশ৷ সেই ওষুধগুলিও লিবিয়ায় পাঠানো হচ্ছিল এবং ওই ওষুধগুলিও ভারতে তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।