মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ভাবতেছি এবার কোটিপতি হয়ে গেছি!

শেয়ার করুন

ফেইজবুক থেকে এএসআই নজরুলের স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হলো…..

“ভাবতেছি এবার কোটিপতি হয়ে গেছি…!!
যার হাতে আছে গুপ্তধনের সিন্ধুক, তার আবার চিন্তা কিসের। হাহাহা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উত্তর সুহিলপুর এলাকায় রাস্তার পাশে একটি ডোবা থেকে স্থানীয় জনতার সাহায্যে কিছুক্ষণ আগে আশ্চার্য সিন্ধুকটি উদ্ধার করলাম।সিন্ধুকটি আকারে খুব বেশি বড় না হলেও অসম্ভব ভারি।

ধারনা করা যাচ্ছে কোন দূস্কৃতিকারি এই মুল্যবান সিন্ধুকটি উক্ত স্থানে পেলে দিয়ে গেছে। বর্তমানে সিন্ধুকটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আছে। অল্প কিছুক্ষণের মধ্যে ইউনো মহোদয় থানায় আসবেন। মহোদয়সহ সকলের উপস্থিতিতে এই সিন্ধুক খোলা হবে। উৎসুক জনতা কি আছে এই সিন্ধুকে তা দেখার অপেক্ষায় আছে।

উক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত/আইনানুগ প্রক্রিয়া অব্যাহত আছে।”

লেখক:- এএসআই নজরুল

শেয়ার করুন