১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বড়হাতিয়ায় ওসি শাহজাহান পিপিএম হেফজখানা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্হাপন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় ওসি শাহজাহান পিপিএম হেফজখানা ও এতিমখানার নতুন ভবনের নির্মাণ কাজ ৫ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১১টায় ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে। ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন করেন লোহাগাড়ার মা,মাটি ও মানুষের প্রিয়জন,লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। এ সময় আরো উপস্হিত ছিলেন দৈনিক পুর্বকোণ লোহাগাড়া প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম এম আহমদ মনির,বড়হাতিয়া ইউপির জনপ্রিয় চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান, সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্হরের পরিচিত প্রকৌশলী, হেফজখানার নতুন ভবনের ডিজাইনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ,দৈনিক চট্টগ্রাম প্রতিদিন লোহাগাড়া প্রতিনিধি এরাবিয়ান শাড়ীজ ও এরাবিয়ান চুড়ির চেয়ারম্যান তরুণ ব্যবসায়ী সাত্তার সিকদার,বড়হাতিয়া ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান আবদুল আলম,ইউপির সফল মেম্বার মোহাম্মদ রফিক,সাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ। অনুষ্টানে এলাকাবাসীরা সুন্দর ও মহৎ উদ্যোগকে স্বাগত জানান।এবং এলাকার সর্বস্হরের জনসাধারণ ওসি শাহজাহান পিপিএম (বার) কে অনেক অনেক ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।