মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বড়হাতিয়া পুকুর থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী হাটখোলা মুড়া এলাকায় পুকুরে ভাসমান জনৈক যুবকের মৃত্যু দেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ জুলাই ভোর আনুমানিক সাড়ে ৪টায়। মৃত ব্যক্তির মোহাম্মদ আনোয়ার হোসেন (৪০)। সে ওই এলাকার আব্দুল মজিদের পুত্র। ঘটনার বিবরণের প্রকাশ, উল্লেখিত সময়ে জনৈকা মহিলা ফজরের নামাজ আদায় করার জন্য ওযু করতে বাড়ির নিকটস্থ পুকুরে যান। তিনি ওই সময় ওই যুবকের ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে শোর-চিৎকার করেন। পরে পাড়া প্রতিবেশীরা ওই পুকুর পাড়ে জড় হন। ঘটনার সম্পর্কে থানায় জানালে থানার পুলিম কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, মৃতদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সেহেতু ময়না তদন্তের উপর ঘটনার সত্যতা নির্ভরশীল। স্থানীয় অপর এক সূত্রে জানা গেছে, উক্ত যুবক মাদক সেবনকারী ছিল। হয়তো নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছে। তবে, এ তথ্যের সত্যতার উপর তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন