৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বড় ধরনের ত্রুটির মুখে ফেসবুক

আবারো বড় ধরনের ত্রুটির মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অনেক ব্যবহারকারী টুইটারে তাদের হতাশার কথা জানিয়ে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাপে দীর্ঘ সময় ধরে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। অনেকের লগ ইন ব্লক দেখানো হয়েছে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এক টুইট ব্যবহারকারীর দাবি, বিশ্বের লাখ লাখ ব্যবহারী ফেসবুকের এই সমস্যার মুখোমুখি হয়েছেন। চলতি সপ্তাহে ফেসবুক ব্যবহারকারীরা দ্বিতীয়বারের মতো একই সমস্যায় আক্রান্ত হলেন। বাংলাদেশ থেকেও অনেক ব্যবহারকারী ফেসবুকে দীর্ঘসময় ধরে প্রবেশ করতে পারেননি।

ডাউন ডিটেক্টর বলছে, বিশ্বজুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। তবে ফেসবুকে প্রবেশে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবহারকারীরা।

ফেসবুকের এক মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, সন্দেহজনক অ্যাকাউন্ট অ্যাক্সেস প্রতিরোধে সাহায্য করার জন্য ডিজাইন করা আমাদের একটি সিস্টেমে ত্রুটির কারণে সামান্য সমস্যা হয়েছে।

তবে অনেকেই নিজের অ্যাকাউন্টে এখনো প্রবেশ করতে পারছেন না। এ বিষয়ে তিনি বলেন, আমরা এ সমস্যার সমাধান করেছি। অ্যাকাউন্ট পুনরুদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

ডেইলি মেইল বলছে, কিছু ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করতে গিয়ে একটি নোটিফিকেশন পান। সেখানে লেখা রয়েছে, তাদের ম্যাসেজ মুছে ফেলা হয়েছে। স্প্যাম হিসেবে বিবেচিত হওয়ায় ইনবক্সের ম্যাসেজ মুছে ফেলা হয় বলে উল্লেখ করা হয়।

অন্য নোটিফিকেশনে ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ জানানো হয়। কোনো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হলে যেমন পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ আসে ঠিক একই ধরনের অনুরোধ পেয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।