১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

‘বড় ছেলে’ ইতিহাস গড়লো ইউটিউবে

‘বড় ছেলে’ টেলিছবিতে মেহজাবিন ও অপূর্ব

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচারের পরই আলোচনায় চলে আসে টেলিছবি ‘বড় ছেলে’। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমেও এর প্রশংসা করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরা। টিভিতে মিস করার পর এবং চারপাশে আলোচনা শোনার ফলে ইউটিউবে ‘বড় ছেলে’কে দেখা হয়েছে দেদার।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবিটি মাত্র ৯ দিনে ছুঁয়েছে ৫০ লাখের মাইলফলক। বাংলাদেশের আর কোনও নাটক বা টেলিছবির এমন নজির নেই। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এর বর্তমান ভিউ ৫৩ লাখ।

মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে সাজানো ‘বড় ছেলে’র প্রধান দুই চরিত্র অপূর্ব ও মেহজাবিন। এতে মধ্যবিত্ত অপূর্ব ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে মেহজাবিনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।

টেলিছবিটির নেপথ্যের প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক আরিয়ান বলেন, ‘আমার দাদা ও বাবার মতো আমিও পরিবারের বড় ছেলে। তবে এটি আমার জীবনের গল্প নয়। কিন্তু এমন একটা ঘটনা সামনে থেকে দেখেছি। কাজ করতে গেলে নির্মাণের ক্ষেত্রে ছোটবেলার অনেক স্মৃতিই উঠে আসে। যেমন প্রাইভেট শিক্ষকদের ঘটনা। সেগুলোই এ টেলিছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।