৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলদিয়ার জালাল আহমদ, সাহায্যের আবেদন

কনক বড়ুয়া, উখিয়াঃ

জালাল আহমদ। বয়স তার ৪৯ বছর। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়াস্থ বত্তাতলী (৩নং ওয়ার্ড) বাড়ি তার। বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।অর্থের অভাবে চিকিৎসাহীন অবস্থায় বিছানায় পড়ে আছে দীর্ঘদিন ধরে।

জানা যায়, জালাল আহমদ একজন দোকানদার। খুব সুন্দর ভাবেই চলছিল তার সংসার। ৫ সন্তানের জন্মদাতা পিতা। দুই ছেলে এবং তিন মেয়ে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে জীবন অতিবাহিত করছে। এদিকে তার মারাত্বক এই রোগ হওয়ার কারনে ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে কাটছে তার অসহনীয় জীবন। তার মেয়ে একটি মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত আছে।

জালাল আহমদ ১৮ মাস ধরে ভুগছেন ব্লাড ক্যান্সার নামক এই মারাত্বক রোগে। সে গত ৫ মাস ধরে অচলাবস্থায় বিছানায় পড়ে আছেন। চিকিৎসায় প্রায় মোটা অংকের টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, তার পরিবারে আর্থিক যোগান দেয়ারও কোন রাস্তা নাই। তাই সরকার, প্রবাসী ও সমাজের বৃত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার।

যোগাযোগঃ অসুস্থ জলাল আহমদ- ০১৮৪৬৮৩৯৩৯৬

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।