২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ব্রিক ফিল্ড মালিক সমিতির সাথে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের মত বিনিময় সভা

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্রগ্রামের ১৪ টি উপজেলার ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদারের সাথে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৫ নভেম্বর সকাল অানুমানিক ১০ টায় চট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ইট প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসরণ ইট ভাটা পরিচালনা সংক্তান্ত বিষয় নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুকুর রহমান সিকদার।সভায় লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সফল সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম কোম্পানীসহ ১৪ টি উপজেলার ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা উপস্তিত ছিলেন।লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সফল সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন চৌধুরীর তার বক্তব্যে বলেন,লোহাগাড়ার ৫০% ব্রিক ফিল্ড জিকঝাকে পরিণত হয়েছে ।তাই তিনি মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আরো দুই বছরের জন্য সময়ের আবেদন করেছেন।আগামী দুই বছরের মধ্যে ব্রিক ফিল্ড বয়লার থেকে ঝিকঝাকে রুপান্তরিত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।তিনি তার বক্তব্যে বলেছেন,দেশের উন্নয়নে বাংলাদেশ সরকারকে ব্রিক ফিল্ড মালিক সমিতি সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।প্রতি বছরে ৪ লক্ষ ৫০ হাজার টাকা সরকারকে ভ্যাট পরিশোধ করে থাকি। এছাড়াও জমির খাজনা, ইনকাম টেক্স ও কর দিয়ে থাকি।৫০%ঝিকঝাক ব্রিক ফিল্ড রয়েছে।বাকী ব্রিক ফিল্ডগুলো আগামী ২বছরের মধ্যে ঝিকঝাকে রুপান্তিত করা হবে। এছাড়াও সকল ব্রিক ফিল্ড মালিক সমিতির পক্ষ থেকে মসজিদ,মাদ্রাসার উন্নয়ন,গরীব মেয়েদের বিবাহ অনুষ্টান ও সামাজিক কর্মকান্ডে আর্থিকভাবে সার্বিক সহযোগিতা দিয়ে থাকি বলেও তিনি জানান।
চট্রগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার ১৪টি ব্রিক ফিল্ড মালিকদের সমিতির সভাপতি ও সম্পাদকের উদ্দেশ্যে বলেন,কাঠ দিয়ে ইট পোড়ানো ও পাহাড় কাটানো যাবেনা।সরকারের আইন কানুন মেনে চলে এ ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তিনি ঝিকঝাক ব্রিকফিল্ড তৈরি করার জন্য নির্দেশ দেন এবং পরিবেশের আইনগুলো পড়ে শুনান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।