মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ব্রাজিলের সম্ভাব্য একাদশে থাকছেন যারা

শেয়ার করুন

brazil-team-sm20161110184029
বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সম্প্রতি জয়ের ধারায়ই রয়েছে তারা। এই ধারা অব্যাহত রাখতে মরিয়া সেলেকাওরা। আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় বেলে হরিজন্তে আর্জেন্টিনার বিপক্ষেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।

চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিতে চাইবেন নেইমাররা। এর জন্য অবশ্য লিওনেল মেসিকে থামাতে হবে তাদের। দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে অবশ্য সতর্ক ব্রাজিল শিবির। স্বাগতিক দলের কোচ তিতে জানিয়ে দিয়েছেন আগেই।

ব্রাজিল শিবিরে যেমন মেসিকে নিয়ে সতর্ক, তেমনি আর্জেন্টিনাকে ভাবতে হচ্ছে নেইমারকে নিয়ে। বার্সেলোনার দুই তারকার মধ্যকার ব্যক্তিগত লড়াইটা বেশ জমবে। মেসিকে আটকাতে ব্রাজিল কোচ তাকিয়ে থাকবেন দানি আলভেজ, মিরান্ডা, মার্সেলোর দিকে। আক্রমণভাগে থাকা নেইমার, কুটিনহো, জেসুসদের বল জোগান দেবেন রেনেতা অগাস্তো, ফার্নান্দিনহো, পওলিনহো।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ :

গোলরক্ষক : অ্যালিসন

ডিফেন্ডার: দানি আলভেজ, মিরান্ডা, মারকুইনহোস, মার্সেলো

মিডফিল্ডার : রেনেতা অগাস্তো, ফার্নান্দিনহো, পওলিনহো

ফরোয়ার্ড : ফিলিপে কুটিনহো, গ্যাব্রেইল জেসুস ও নেইমার।

শেয়ার করুন