৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ব্রাজিলের বড় জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে অস্ট্রেলিয়া পাত্তাই পেল না, স্রেফ উড়ে গেল। মেলবোর্নে আজ সকারুদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চার দিন আগে একই মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। যেটি ছিল তিতের অধীনে টানা নয় জয়ের পর ব্রাজিলের প্রথম হার। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার জয়ে ফিরল সেলেসাওরা। দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই ম্যাচ দুটি খেলেছে ব্রাজিল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেলে শুরু ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৪৯ হাজার দর্শক। ম্যাচ শুরুর মাত্র ১০ সেকেন্ডেই এগিয়ে যায় ব্রাজিল। নিজেদের ভুলে গোল হজম করে বসে স্বাগতিক অস্ট্রেলিয়া।

কিক-অফের পর একজনের পা ঘুরে বল পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বেইলি রাইট। বল পেয়েই তিনি ভুলটা করে বসলেন। মাঝমাঠের কাছাকাছি তার ভুল পাসে বল পেলেন ব্রাজিলের ডি পাওলো।

সেখান থেকে বল ধরে এগিয়ে গিয়ে ডানদিকে তিনি আবার বল বাড়ালেন দিয়েগো সুজাকে। বল পেয়েই ব্রাজিল মিডফিল্ডার সেটি ডান পায়ের শটে জড়িয়ে দিলেন জালে। অস্ট্রেলিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন, তবে বল তার হাতে লেগে জালে ঢুকে যায়। সুজার এটাই প্রথম আন্তর্জাতিক গোল।

বাকি তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। ২০১৪ বিশ্বকাপের পর হারিয়েছিলেন অধিনায়কত্ব। ২০১৫ কোপা আমেরিকার পর দল থেকেই বাদ। আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফেরেন। ২০১৫ কোপা আমেরিকার পর আজ প্রথম আন্তর্জাতিক গোলও করলেন সিলভা।

৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়ও নিশ্চিত করেন মিডফিল্ডার টাইসন। আর যোগ করে সময়ে সুজা পূর্ণ করেন নিজের দ্বিতীয় গোল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।