২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ব্যালট পেপার জটিলতায় স্থগিত লোহাগাড়া উপজেলা নির্বাচন ৩১ মার্চ

ব্যালট পেপার জটিলতায় স্থগিত হওয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (৩১ মার্চ) এ উপজেলায় ভোট গ্রহণ হবে। দক্ষিণ চট্টগ্রামের চারটি উপজেলার সঙ্গে রবিবার (২৪ মার্চ) এই উপজেলার নির্বাচন হওয়ার কথা ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী লোহাগাড়া উপজেলা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার (৩১ মার্চ) এ উপজেলায় ভোট গ্রহণ হবে।
এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় ওই উপজেলার এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে ওই প্রার্থী হাইকোর্টে রিট করলে মনোনয়ন ফিরে পান। সে অনুযায়ী, ব্যালট পেপারও ছাপানো হয়। পরে হাইকোর্টের আরেক আদেশে ওই প্রার্থীর মনোনয়ন পুনরায় বাতিল হয়। এ নিয়ে জটিলতা সৃষ্টি হলে গত শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপির মাধ্যমে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।