২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রাস উৎসব

এম.এ আজিজ রাসেলঃ কক্সবাজারের খুরুস্কুলের রাস বিহারী মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬ তম রাস উৎসব শুরু হয়েছে। মহোৎসবের ২য় দিনে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ করে শুক্রবার অধিবাস কীত্তনে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে। রাস মহোৎসবের প্রথমদিন ধমসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে আসছে। তিনি ঐতিহাসিক রাস মেলার সাফল্য কামনা করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের কমকতা সাংবাদিক বলরাম দাশ অনুপম জানান, এই রাস মহোৎসব দক্ষিণ চট্টগ্রামের বৃহ্যৎ উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের পাল পাড়ায় হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক রাস উৎসব প্রাঙ্গন। উৎসবকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা। আর মেলায় বিভিন্ন ধরনের আকর্ষনীয় প্রদর্শনী ও রয়েছে ছোটদের খেলনাসহ বিভিন্ন পণ্যের পসরা। এই রাস মহোৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে সম্প্রীতির অটুট বন্ধন সুদৃঢ় করতে।
জানা যায়, প্রতিবছর কার্তিক পুর্ণিমা তিথিতে মেলা অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভীড় করে দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শক। দুর-দুরান্ত থেকে পূণ্যার্থীরা এখানে আসেন মনোবাসনা ও পুণ্য লাভের আশায়। আবার কেউ আসেন মন্দির দর্শনে।
আগামী ৬ নভেম্বর নাম যজ্ঞের পূণাহুতির মাধ্যমে এই উৎসবের শেষ হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।