মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

ব্যতিক্রম আয়োজনে জন্মদিন পালন করলেন ছাত্রলীগ নেতা টিপু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।

জন্মদিনে সাধারনত সবাই কেক কেটে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ উল্লাস করলেও ছাত্রলীগ নেতা সাইদুল আমিন টিপুর বেলায় ছিল ভিন্ন। জন্মদিন উপলক্ষে উখিয়া কলেজ মাদ্রাসার নুরানী ও হাফেজ খানার ছাত্রছাত্রীদের মাঝে খাবার বিতরন করেন।

এরপর উখিয়া উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উখিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, এইচ এস সি ১ম বর্ষের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল রানা, ২য় বর্ষের সাবেক সভাপতি মিজানুর রাহমান, ১ম বর্ষের সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর রহমান বাপ্পী, ১ম বর্ষের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কলেজ ছাত্রলীগ নেতা আপেল, আয়াছ, বেলাল, রাহাত, এহসানসহ
ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার রাত ১২টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের খুদে বার্তায় অসংখ্য শুভেচ্ছা পেয়ে অভিভূত টিপু দলীয় নেতা-কর্মীদের ভালবাসায় কৃতজ্ঞতা ও আন্তরিক ভালবাসা প্রকাশ করেন।

আগামীতে ছাত্রলীগের সর্বসস্তরের নেতা-কর্মীদের সহায়তায় ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

শেয়ার করুন