মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ব্যক্তি, নারী ও মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বাড়ছে

শেয়ার করুন

mihit_83132
 ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করেছেন তিনি।
নতুন এ প্রস্তাব পাস হলে আড়াই লাখ টাকার কম আয়ের ব্যক্তিদের কোন কর দিতে হবে না। বর্তমানে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারিত রয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।এয়াড়াও নারী ও বয়স্ক করদাতাদের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের আয়করমুক্ত সীমাও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বর্তমানে নারী ও ৬৫ বছর ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা। নতুন বাজেটে তা বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে নতুন এ বাজেটে।

 

শেয়ার করুন