মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় তীর্থ যাত্রা শুরু

শেয়ার করুন

 

পলাশ বড়ুয়া:

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় বৌদ্ধ তীর্থ যাত্রা শুরু হতে যাচ্ছে কাল। ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই সফরে ভারতের বুদ্ধগয়া, সারনাথ, বৈশালী, কুশিনগর ও নালান্দাসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করবেন তীর্থ যাত্রীরা।

এ উপলক্ষ্যে সোমবার (২৪ অক্টোবর) বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বঙ্গবন্ধু কর্ণার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে সরকারি ভাবে প্রথম বৌদ্ধ তীর্থ যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু: আ: আউয়াল হাওলাদার বলেন, সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে সমান ভাবে কাজ করছে। এই সফর বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। তীর্থযাত্রার মাধ্যমে জ্ঞানের পরিধি সমৃদ্ধ হবে।

তিনি এও বলেন, কোন ব্যক্তি যখন পাপ কাজে লিপ্ত থাকে, তখন খুবই মধুর লাগে। যখন পাপ পরিপূর্ণ হয়, তখন অনুতাপ হয় অর্থাৎ প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সেভ এন্ড সার্ভ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তৈয়বুর বাশার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া, ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টির উত্তম শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ধীমান চন্দ্র বড়ুয়া, তীর্থযাত্রী সিপন বড়ুয়া প্রমুখ।

অনুষ্টান সঞ্চালনা করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক শ্যামল মিত্র বড়ুয়া।

শেষে তীর্থযাত্রীদের মাঝে ট্রাস্টের পক্ষ থেকে ব্যাগ, পরিচয়পত্র ও সফরসূচি প্রদান করা হয়।

শেয়ার করুন