১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ১ আহত শতাধিক

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সাথে জনতার দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলপরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করেছে। নিহতরা হলেন মাহফুজ ও মিজান। আহতদের মধ্যে ১০/১৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের জনৈক বিপ্লব নামের এক যুবক তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও ইসলামকে কটূক্তি করে। এ ঘটনায় উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শনিবার ওই যুবকসহ আরো একজনকে আটক করে। এদিকে কটূক্তির প্রতিবাদে রবিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মুসল্লিরা। বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মুসল্লিরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে।

এ বাধা দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ শুরু হয় ও এই হতাহতের ঘটনা ঘটে।

বোরহাসউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শাহীন হোসেন সাংবাদিকদের বলেন, সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।