মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

শেয়ার করুন

নীতিশ বড়ুয়া, রামু:
কয়েকদিনের প্রবল বর্ষণ এবং প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও কক্সবাজার ও এর আশপাশের এলাকায় থেমে নেই সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও অন্যান্য জনসেবা মূলক কার্যক্রম। ১৯ জুন (শুক্রবার) বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কক্সবাজার জেলার রামু উপজেলায় গরীব, অসহায় এবং গর্ভবতী মায়েদের ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
সেনানিবাস সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনা ও জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় গত কয়েক দিনের প্রবল বর্ষনকে  উপেক্ষা করে রামু সেনানিবাসের সেনা সদস্যরা উপজেলার অসহায় গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সেনা সদস্যরা গত কয়েকদিনের  ভারিবর্ষণে ক্ষতিগ্রস্থ  গরীব এবং দূস্থ পরিবারের নিকটও ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।
কক্সবাজার জেলাকে রেড জোন চিহ্নিত করন ও লক ডাউন ঘোষনার পর থেকে সেনাসদস্যরা লক ডাউন কার্যকর করার পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, বিনামূল্যের সেনা বাজার পরিচালনা, জীবানুনাশক স্প্রে করা ও সচেতনতাবৃদ্ধিসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়। এ দিকে  করোনা সংকট ও প্রাকৃতিক  দূর্যোগকালীন সময়ে গরীব ও অসহায় মানুষ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সাহায্য পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন। এলাকার সর্বস্তরের জনগণ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ কে ব্যাপক প্রসংশা করছেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষরা খুবই উপকৃত হচ্ছেন বলে জানান এলাকাবাসীরা।

শেয়ার করুন