৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

বৈরী আবহাওয়া : সেন্টমার্টিনগামি জাহাজ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৯ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতির কারণে রোববার সকালে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। যেসব পর্যটক সেন্টমার্টিন যেতে টিকিট নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে।

শনিবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া হাজারের কাছা কাছি পর্যটক সেন্টমার্টিন অবস্থান নেয়ার তথ্য জানিয়ে ইউএনও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহওয়াবিদ ড. মো. আবদুর রহমান জানিয়েছেন, মৌসুমী আবহওয়ার কারণে বৈরী পরিবেশ সৃষ্টি হলেও কোন সংকেত নেই। তবে আগামি ৩ দিন এ পরিস্থিতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।