৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বেগুনি এখন আলুনী!

Beguniকক্সবাজারে রমজান মাসের শেষার্ধে এসে ইফতার আইটেম বেগুনি এখন “আলুনী” হয়ে গেছে। ভোজনরসিক রোজারদারদের অন্যতম ফেভারিট আইটেম বেগুনি। প্রমাণ সাইজের বেগুন ফালি ফালি করে কেটে বেসনের খামিরে চুবানোর পর ডুবোতেলে ভেজে তৈরি করা হয় বেগুনি। এর অন্যতম উপদান বেগুনের দাম রোজার প্রথমে প্রতি কেজি ৩০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মাত্রাছাড়া এ দামে বেগুন কিনে বেগুনি তৈরি করে পোষাতে পারছেন না হোটেল-রেস্তোরা মালিকরা। তাই অনেকেই আলু ফালি করে কেটে উপরোক্ত কায়দায় বেসনে চুবিয়ে তেলে ভেজে বেগুনির ব্যানারে বিক্রি করছেন। এসব আইটেম বেগুনি না আলুনী হবে এ প্রশ্ন ভোক্তাদের। অনেকে আবার কাঁচা পেপে দিয়েও উপরোক্ত আইটেম বানাচ্ছেন। সে ক্ষেত্রে তা হচ্ছে পেপেনী! কিন্তু ভোক্তাদের যথারীতি বেগুনি বলে এসব গছানো হচ্ছে। এ অবস্থা চলছে পর্যটন শহরে নামী-দামী হোটেলসহ সব ইফতার বিপনীতে । ইফতার সামগ্রী কিনার সময় রোজাদাররা এত খুঁটি নাটি যাচাই না করায় বেগুনির পরিবর্তে আলুনী ও পেপেনী খাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।