১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন এমপিদের শপথ

কক্সবাজারসময় ডেস্কঃ নতুন এমপিদের শপথ ৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ কক্ষের ধারণক্ষমতা কম হওয়ায় দুই দফায় শপথ হবে। সংসদের আইন শাখার কর্মকর্তারা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সংসদ ভবন ঘুরে দেখা গেছে, সেখানে সাজসাজ রব। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে শপথ কক্ষ। বুধবারের মধ্যে নির্বাচন কমিশন ফলাফল গেজেট আকাশে প্রকাশ করার পরই নতুন এমপিদের ফোন করে শপথের কথা জানিয়েছে দেয়া হবে।

আজ (মঙ্গলবার) সকালে দশম সংসদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শপথগ্রহণ করবেন। এর আগে আগামীকাল (বুধবার) গেজেট জারি হবে। সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অবধারিত। শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন সরকার পাব।’

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়। ২৯৮ আসনের ফলাফলে দেখা গেছে, ২৮৮টিতে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি তিন, জাসদ দুই, বিকল্পধারা দুই, তরিকত ফেডারেশন এক, জাতীয় পার্টির (জেপি) একজন জয়ী হয়েছেন। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি পাঁচ, গণফোরাম দুই) আসন। স্বতন্ত্রসহ অন্যরা জয় পেয়েছেন তিনটি আসনে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।