৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বৃহস্পতি ও শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট বন্ধ থাকবে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার যথাক্রমে ৪ ও ৫ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের ২টি পিসিআর (পলিমারি চেইন রি-এ্যাকশন) মেশিনে স্যাম্পল টেস্ট বন্ধ থাকবে। ল্যাবের যন্ত্রপাতি পরিস্কার করে ল্যাব সচল রাখার জন্য এ ২দিন স্যাম্পল টেস্ট বন্ধ রাখা হচ্ছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর অনুপম বড়ুয়া সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নিয়ম অনুযায়ী ১৫দিন পর পর ল্যাব পরিস্কার করতে হয় এবং ন্যূনতম ৪৮ ঘন্টা ল্যাব রেস্টে রাখতে হয়। তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে স্থাপিত পিসিআর মেশিন ২টি এ পর্যন্ত পরিস্কার করাও হয়নি, রেস্টেও রাখা হয়নি। বুধবার ৩জুন পিসিআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে বুধবার মাত্র ৭০টি স্যাম্পল টেস্ট করা হয়। পিসিআর মেশিন ২টি নিয়মিত পরিস্কার ও রেস্টে না রাখলে পুরো মেশিন অচল হয়ে যেতে পারে এবং টেস্টের মান নিয়েও প্রশ্ন উঠতে পারে।

অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত ও আইইডিসিআর এর নির্দেশনা সাপেক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার যথাক্রমে ৪ ও ৫ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের ২টি পিসিআর মেশিনে স্যাম্পল টেস্ট বন্ধ রেখে পরিস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অভিজ্ঞ ও টেকনিক্যাল পারসন ইতিমধ্যে কক্সবাজার মেডিকেল কলেজে চলে এসেছে।

অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, পিসিআর মেশিনের পরিস্কার করাকালীন সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে অতি স্বল্প সংখ্যক স্যাম্পল টেস্ট করা হতে পারে। তবে এর পরিমাণ হবে অতি নগন্য।

এদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পিসিআর মেশিনের পরিস্কার করার কারণে করোনা ভাইরাস এর স্যাম্পল টেস্টের জট আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্যাথলজি বিষয়ে বিশেষজ্ঞ একজন চিকিৎসক। এই স্যাম্পল জটের জন্য কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আশংকা রয়েছে।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।