৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বৃহত্তর সিকদারপাড়া ছাত্র-যুব ঐক্য পরিষদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ গত ২০ অক্টোবর কক্সবাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ত্রিবার্ষিকীয় ২য় বারের মত ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সিকদার তিনজন কৃতি সন্তান ১, ২ ও ৩নং সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচিত সদস্য আবু সুফিয়ান, জসিম উদ্দিন, মাষ্টার নুরুল আবছারকে গত ২৬ অক্টোবর সিকদারপাড়াস্থ প্রাইমারি স্কুল প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রবীণ মুরব্বী, সর্বজনশ্রদ্ধেয় ও সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, উত্তর সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মাষ্টার ওসমান গণি, এডভোকেট আবুহেনা মোস্তফা কামাল, সংবর্ধিত সদস্য জসিম উদ্দিন, মাষ্টার নুরুল আবছার ও সদস্য খোরশেদ আলম।
পরিষদের সভাপতি এডভোকেট ছায়েদুজ্জামান খোকন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সহসাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, এলাকার ঐক্য ধরে রাখার জন্য ছাত্র-যুব থেকে শুরু করে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে এলাকার দুস্থ মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে, যে ছাত্র অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না সেই ছাত্রদের লেখাপড়ার খরচ বহন করে সহযোগিতা করতে হবে।
এলাকায় চুরি, ইভটিজিং বন্ধে পরিষদের সদস্যদের সজাগ থাকারও আহবান জানান।
পরিশেষে পরিষদের সভাপতি এডভোকেট ছায়েদুজ্জামান খোকন অল্প সময়ের মধ্যে এত বড় অনুষ্ঠান সফল করতে পারার জন্য পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।