১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বৃষ্টি হতে পারে ঈদের দিন

জাতীয় ডেস্কঃ আগামীকাল পবিত্র ঈদুল আজহা। কয়েক দিন আগে ভারতীয় উপকূলবর্তী এলাকায় সৃষ্ট নিম্নচাপে সারা দেশে বৃষ্টি হয়েছে। দুই একদিন থাকবে বলেও জানানো হয়েছে। আগামীকাল ঈদের দিনও থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুসল্লিদের ঈদের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ সহ সারাদেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন সোমবার (১২ আগস্ট) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ঈদের দিন সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে অনবরত বৃষ্টি হবে না, থেমে থেমে হবে।

ঈদের দিন রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে আবওয়া অফিস। সকাল থেকে রাজধানীবাসীর জন্যও থাকছে বৃষ্টির পূর্বাভাস।

আবহওয়া অফিসও বলছে, আগামী ৭২ ঘণ্টায় বা তিন দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।