২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ | ৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

বৃক্ষরোপনের মধ্য দিয়েই “পালং ইউথ ফোরাম”র কার্যক্রম শুরু

কনক বড়ুয়া, নিউজরুমঃ

উখিয়ার হলদিয়ায় বনজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন “পালং ইউথ ফোরাম’র কার্যক্রম শুরু। পরিবেশ রক্ষায় সংগঠনের সভাপতি মুসলিম উদ্দিনের উদ্যোগে প্রায় শতাধিক বিভিন্ন বনজ গাছের চারা রোপন ও মাস্ক বিতরণ করেছে।

শনিবার (৪ জুলাই) বেলা ২টার দিকে উখিয়ার স্বনামধন্য বিদ্যপীট মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে এ চারা রোপন করা হয়।

এসময় চারা রোপন ও বিতরণ কর্মসূচীতে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আরমান হোসেন কাজল, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন, ফারুক, সংবাদার্মী মামুন, মনজুর, মাশরাফি, হাকিম, মিজবাহ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত সামাজিক সংগঠন ” পালং ইউথ ফোরাম” এর সভাপতি মুসলিম উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বিশ্বায়নের যুগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।
এই সমাজসেবা মূলক কার্যক্রম বৃক্ষরোপনের মধ্য দিয়েই আমাদের সংগঠনের অগ্রযাত্রা করলাম। এবং কর্মসূচি থেকে বৃক্ষ রোপন এবং রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।