১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

বুবলি এখন আমার সবচেয়ে আপন মানুষ : অপু বিশ্বাস

মিডিয়ার সবচেয়ে আলোচিত নায়িকা অপু বিশ্বাস সর্বশেষ ‘স্টেটমেন্ট’ জানালেন ইত্তেফাককে। সাক্ষাৎকার নিয়েছেন তানভীর তারেক…
এই ইস্যুটা প্লিজ স্টপ করেন! কারণ বুবলি এখন আমার সবচেয়ে আপন মানুষ। ভড়কে গেলেন! বিষয়টা খুলে বলি। দেখুন বুবলি এখন আমার স্বামীর সঙ্গে কাজ করছে। সুতরাং…
কেমন আছেন?
এখন তো খুবই ভালো আছি। এবারের নববর্ষটাও দারুণ গেল। অন্যরকম! আমার স্বামী-সন্তান সবাইকে নিয়ে!
যাক তাহলে দীর্ঘ জটিলতার অবসান হলো। কিন্তু এত দ্রুত অভিমান গলার কারণে অনেকেই বলাবলি করছে, এগুলো নাকি আপনাদের নাটক ছিল পুরোটাই…
কী বললেন! এটা আপনি বলতে পারলেন!
না আমি বলছি না, ফেসবুকে আপনাদের ভক্তসহ অনেকেই বলাবলি করছে।
ওরা বলুক। কিন্তু আমি মিডিয়ার কাছ থেকে প্রত্যাশা করি না এমন প্রশ্ন।
এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না…
আমি মিথ্যা বলি না, আর নিজের স্বামী-সংসারের অসহায়ত্ব নিয়ে আমি মিথ্যার আশ্রয় কেন নিবো।
তাহলে শাকিবকে ক্ষমা করে দিয়েছেন। অবশ্য টিভি লাইভে আপনাকেই শাকিব ক্ষমা করেছে। সবমিলিয়ে আমরা তো বিভ্রান্ত যে, কারটা আসলে অন্যায় হলো?
শুনুন। রাগের মাথায় ভুল তো আমিও করেছি। আমি আমার স্বামীকে এভাবে অপদস্থ করেছি! এটা যেমন ঠিক হয়নি, তেমনি শাকিবেরও ভুল হয়েছে রাগের মাথায় আমার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা বলে।
তাহলে অপু বিশ্বাস এখন পতিপ্রাণা। কোনো অভিযোগ নেই…
বউদের তো অভিযোগ থাকবেই, সে কী আর শেষ হয়!
আপনার শ্বশুরবাড়ির খবর বলুন। গৃহবধূর সঙ্গে তাদের সম্পর্কটা কেমন?
খুবই ভালো। এইমাত্র আমার ননদের সঙ্গে কথা হলো। নববর্ষ উপলক্ষে আমার শ্বশুরবাড়ির সকলের জন্য উপহার কিনলাম। আমার তো বাবা নেই। তাই শাকিবের বাবা আমায় প্রচণ্ড আদর করেন। আমি তরমুজ, কদবেল খেতে পছন্দ করি, আমার বাবা প্রায় প্রতিদিন নামাজ থেকে ফেরার পথে নিয়ে আসেন। জয় আমার পেটে থাকাকালীন তো আমি শ্বশুরবাড়ির যত্নেই ছিলাম। এখনো তাই।
তাহলে আপনি সেই মহালোচিত লাইভে ও পরে বললেন যে, ক্যারিয়ার নিয়ে ভাবে অপু। আর দশটা মেয়ের মতো না আপনি, যে শ্বশুর-শাশুড়ি বলবে, বউ রান্না করো আর আপনি রাঁধতে যাবেন? এত ভালো শ্বশুরের কথা আপনি শুনবেন না?
আরে ধুর। রাগের মাথায় তো কত কিছুই বলে মানুষ। শুধু পুরোনো কথা টানেন ক্যান?
পুরোনো না তো, মাত্র দু’দিন আগের ঘটনা…
আমি খুব লাকি যে এমন একটি পরিবারের বউ হতে পেরেছি। শুধু দোয়া করবেন।
আর আগামী কোরবানি ঈদে আপনার অভিনয়ে কামব্যাক করার বিষয়টা, এদিকে আপনার তো একটি জিম ও পার্লারেরও বিজনেস ছিল…
হ্যাঁ। দেখুন এখন তো সবকিছু ঘুরে গেল। বিশ্বাস করুন, আমি পারছিলাম না ছেলেকে নিয়ে বোবা বসে থাকতে। শাকিবও সময় নিচ্ছিল। কিন্তু ও আমাকে কখনো মারেনি বা কাজের অসম্মান করেনি। কিন্তু আমিও মেয়ে হয়ে পারছিলাম না। তাই লাইভে বসে গেছি। টিভি লাইভটা যে এভাবে আলোড়ন তুলবে, আমি বা আমার পরিবার সেটি ভাবিনি! দর্শকেরা শাকিব-অপুকে যে এতটা ভালোবাসে, আমি বুঝিনি। আর এখন যেহেতু আমি শাকিবের বউ। ও যেহেতু চাচ্ছে না যে কাজ করি। করলে ছেলের যত্নের অভাব হবে। এটাও তো যুক্তির কথা। তাই শাকিব বললে পরে সেটা ভাবব। আমি খুব সংসার-শান্তি পাগল মেয়ে জানেন?
তাহলে বুবলি ইস্যু… এই যে রাগ-অভিমান। ‘ক্যারিয়ারপাগল অপু’ কি নিমিষেই অন্য অপু হয়ে গেল?
না, আমি মোটেই ক্যারিয়ার পাগল নই। এগুলো আপনাদের ভুল ধারণা। তাহলে আমাকে শাকিবের বাইরে অনেকের সঙ্গে কাজ করতে দেখতেন। আর বুবলি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এই ইস্যুটা প্লিজ স্টপ করেন! কারণ বুবলি এখন আমার সবচেয়ে আপন মানুষ। ভড়কে গেলেন তো। বিষয়টা খুলে বলি। দেখুন বুবলি এখন আমার স্বামীর সঙ্গে কাজ করছে। সুতরাং স্ত্রী হিসেবে আমি চাইবই আমার স্বামীর ছবিটি হিট হোক। এখানে শুধু বুবলি নয়, যে মেয়েই আমার স্বামীর বিপরীতে কাজ করবে তার জন্য আমার মন থেকে শুভকামনা থাকবে। এটাই তো স্বাভাবিক। বুবলিকে জড়িয়ে এসব উল্টোপাল্টা বিষয় থেকে আমাকে রেহাই দিন প্লিজ! আর ওকে নিয়ে প্রশ্ন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।