মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বুদ্ধিজীবী ড. রেজোয়ান সিদ্দিকীর সাথে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার নেতাদের মতবিনিময়

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক
দেশের প্রখ্যাত কলামিষ্ট, লেখক ও সাংবাদিক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং জাতীয় দৈনিক দিনকালের সম্পাদক ও দেশের প্রথম সারির বুদ্ধিজীবী ড. রেজোয়ান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নেতারা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এই মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অন্ধকারে ডুবে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথও যেন অন্ধকারে ঢেকে আছে।

তার মতে, দেশে এখন কথা বলার মতোও পরিস্থিতি নেই। সংবাদপত্রের স্বাধীনতা কেবল কাগজে আছে বাস্তবে নেই।

ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন – বিএফইউজে’র সাবেক সহকারি মহাসচিব ও দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান এডভোকেট জিএএম আশেক উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ-সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক আনছার হোসেন, প্রচার সম্পাদক বেদারুল আলম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক নয়াদিগন্ত জেলা সংবাদদাতা গোলাম আজম খান, ইউনিয়ন সদস্য আবদুল মতিন চৌধুরী, খোরশেদ আলম হেলালী, আতিকুর রহমান মানিক প্রমূখ।

শেয়ার করুন