২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বিয়ে নিয়ে ব্যাস্ত সময় পার করছে ক্রিকেটার মুমিনুল

11045456_10152772251433806_7156724925446625715_n
 কাজিনের বিয়ে নিয়ে ব্যাস্ত সময় পার করছেন কক্সবাজারের গর্ব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক। সফল বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই কাজিনের বিয়ের জন্য কক্সবাজারে ছুটে গেছেন ক্রিকেটার মুমিনুল হক সৌরভ। আর বিশ্বকাপের দীর্ঘ দুই মাসের ব্যাস্ত সফর শেষে কাজিন তাসমিয়ার বিয়েতে ভালোই উপভোগ কেরছেন তিনি।
গতকাল বুধবার হলুদের অনুষ্ঠানে পরিবারের সবার সাথে নেচে গেয়ে ভালোই মজা করেছেন জাতীয় দলের এই ছোট্ট ব্যাটসম্যান। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়নি এখনো। আগামীকাল বিয়ের মূল অনুষ্ঠান নিয়েও ব্যাস্ত থাকতে চান তিনি। টাইগারদের এবারের সফল বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই এমন একটি পারিবারিক অনুষ্ঠান পড়ে যাওয়াতে আনন্দ একটু বেশিই বলে মনে করেন তিনি।
মুমিনুল ই-কণ্ঠ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এবারের বিশ্বকাপ মিশন ছিল সফল। আগামীতে আমরা আরো ভাল করবো। তিনি আরো বলেন, আমার কাজিনের বিয়ে শেষে আমাকে আবার ঢাকা ফিরতে হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নেয়ার জন্য। সবাই আমাদের দলের জন্য দোয়া করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।