৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বিশ্বমঞ্চে ভালো খেলেছি : মাশরাফি

বিশ্বমঞ্চে ভালো খেলেছি : মাশরাফি
প্রায় দুইমাসের বিশ্বকাপ সফর শেষে রোববার দেশে ফিরে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আমরা আল্লাহর রহমতে বিশ্বমঞ্চে ভালো খেলেছি।

রোববার রাত পৌনে ৮ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন টাইগার দল।

এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মাশরাফি সাংবাদিকদের বলেন, রুবেলের ওই বলটিতে উইকেট পেলে আমরা জিততে পারতাম। ওই উইকেট পেলে তখন হয়তো আমাদের আত্মবিশ্বাস বেড়েতো।

তিনি আরো বলেন, আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছি। যখন যে ম্যাচে জয় পাওয়া দরকার ছিল আমরা পেয়েছি।

ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ প্রসঙ্গে মাশরাফি বলেন, আপনারা সবাই দেখেছেন সে ম্যাচে কি ঘটেছে। এটা আর ব্যাখ্যা করারও কিছু নেই।

বিশ্বকাপে সতীর্থদের পারফরমেন্স সম্পর্কে অধিনায়ক মাশরাফি বলেন, এ আসরে মাহামুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেলেছে। মুশফিক ভালো খেলেছ। আর বোলিংয়ে তাসকিন অসাধারণ বোলিং করেছে। রুবেল হোসেন, সাব্বির আহমেদ ভালো করেছে।

তিনি বলেন, ‘দেশের মানুষ চেয়েছিল ভারতের সাথে ম্যাচটা আমরা জিতি। কিন্তু আমরা তা পারিনি। আমরা আগের অনেকগুলো ম্যাচ ভালো করলেও সেদিন খুব ভালো করতে পারিনি। তবে জীবন তো থেমে থাকে না।

এখান থেকে সবাই নিশ্চয় এগিয়ে যাবেন। আমরা আগামী দিন অনেক ভালো করবো।’

– See more at: http://www.sheershanewsbd.com/2015/03/22/73611#sthash.KzqAMsfG.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।