১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বিশ্ব সম্প্রদায়ের উচিত বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো : ডিজি-আইওএম

বিশেষ প্রতিবেদকঃ বিপন্ন রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিকতা দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)’র মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বলেছেন, বিশ্বের সব চেয়ে মানবিক বিপর্যয় রোহিঙ্গা সংকট। তাই বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লব ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

উইলিয়াম ল্যাসি সুইং আরো বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ কাজ করছে। সরকার ও স্থানীয় সম্প্রদায়ের মানবিক সহযোগিতায় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেয়েছে। তাদের সার্বিক সমস্যা সমাধানে আইওএম প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, আশ্রিত রোহিঙ্গাদের জীবন রক্ষাকায় মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় সম্পদ জোগাড় এবং তা সঠিক ভাবে বিতরণে যথাযথ ভাবে নিবন্ধীকরণ প্রয়োজন।

এর আগে সকাল ১১ টার দিকে বিমান যোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। পরে কুতুপালং রেজিস্ট্রি ক্যাম্পের মেকশেফট সেটেলমেন্ট পরিদর্শন করেন। এরপর বালুখালি মেকশেফট বন্দোবস্ত এবং ঘুমধুম সীমান্ত সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, আইওএম এর স্বাস্থ্য, ওয়াশ এবং আশ্রয়স্থল, ইউনিসেফের শিশু বন্ধুত্বপূর্ণ স্থান বা এনএফই কেন্দ্র, ইউএনএফপিএ-পিএ / পরামর্শ কেন্দ্র, ডাব্লিউএফপি খাদ্য বিতরণ এবং রোহিঙ্গাদের জন্য এসিএফ পুষ্টি কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।