১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিশ্ব নারী উন্নয়নে বাংলাদেশ রোল মডেল

07_Sheikh+Hasina_050114_0001প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে নারী উন্নয়নে বাংলাদেশ রোল মডেল। অধিকার আদায় করে নারীদের এগিয়ে যেতে হবে। সুযোগ দিলে নারীরা এগিয়ে যেতে পারে এটা প্রমাণিত।

০৯ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে নানা ধরণের কর্মসূচির মাধ্যমে নারীদের এগিয়ে নেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে বিভিন্ন ধরণের কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। দেশের উন্নয়নে নারীদের আরো বেশি সক্রিয় হতে হবে।

তিনি আরো বলেন, প্রতি বছর দুইজনকে রোকেয়া পদক দেওয়া হয়। কিন্তু আমরা চাই সীমিত সুযোগ পেয়ে নারীদের উন্নয়নে যারা কাজ করছে তাদের পুরস্কৃত করতে। আগামীতে পাঁচজনকে রোকেয়া পদক দেওয়া হবে।

নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পেলেন সমাজকর্মী অ্যারোমা দত্ত ও শিক্ষিকা বেগম নূরজাহান। অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তদের প্রত্যেককে ২ লাখ টাকা ও ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার একটি পদক দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।