মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বিশেষ কায়দায় ইয়াবা পাচার, ডিবি বিচক্ষণতায় ধরা পড়লো করিম উল্লাহ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় পাচারের সময় কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে টেকনাফ গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহার ছেলে করিম উল্লাহ (৩২) কে আটক করে।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার আটক করে তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের চালক করিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করে। পরে আটককৃত করিমসহ প্রাইভেট কার কলাতলির একটি স্থানীয় ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে চার ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো কচটেপ মুড়ানো প্যাকেটে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন