১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বিমানবন্দর ও কারাগারে বিশেষ সতর্কতা

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশের সব বিমানবন্দর, কারাগার ও নদীবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জাগো নিউজকে বলেন, আশকোনার ঘটনার পর অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কারাগারে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জাগো নিউজকে বলেন, কারাগারগুলোতে এমনিতেই সবসময় সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকে। তবে হামলার পর আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।

এছাড়া সদরঘাটসহ দেশের সর নদীবন্দরেও বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক যুবক। ওই ঘটনায় হামলাকারী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।