মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

বিমান বন্দরে কক্সবাজার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবর্ধিত

শেয়ার করুন

বার্তা পরিবেশক: কক্সবাজার মডেল থানায় যোগদানের পর সন্ত্রাস প্রতিরোধ, মাদক র্নিমূল , মানব পাচার বন্ধ, নিয়মিত ওয়ারেন্ট তামিল, পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ মডেল থানায় রুপান্তর করতে নিরলসভাবে কাজ করার স্বীকৃতিস্বরুপ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক (পিপিএম) প্রেসিডেন্ট পুলিশ মেডেল লাভ করেছেন সৎ পুলিশ অফিসার হিসাবে পরিচিত কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন খন্দকার। ঢাকায় রাজারবাগ পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক ও ব্যাচ গ্রহণ করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌছলে মডেল থানার সহকর্মীরা তাদের প্রিয় অফিসারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। উল্লেখ্য গতকাল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উক্ত সৎ নিষ্ঠাবান কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। তিনি গতবছর ৩১ জানুয়ারি কক্সবাজার মডেল থানায় যোগদানের পর থেকে অদ্যাবধি আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। কক্সবাজার মডেল থানার তিনিই প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি দায়িত্বকালিন সময়ে উক্ত প্রেসিডেন্ট পদকে ভূষিত হন।

শেয়ার করুন