৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

বিভিন্ন দাবী নিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিলেন কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতি


প্রেস বিজ্ঞপ্তি:: গতকাল সকালে কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতির সভাপতি মোঃ বেলাল উদ্দিন বেলাল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে চৌফলদন্ডীবাসী সহ পোকখালী এলাকার শতাধিক সচেতন ব্যক্তি বিভিন্ন দাবী সম্বলিত জেলা প্রশাসক মোঃ আলী হোসেন মাধ্যমে প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী,শিক্ষমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রধান করেন। গতকাল ৪ ডিসেম্বর সকাল ১১ টায় এ স্মারকলিপি প্রধান কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু,চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুচ্ছবি,সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম ছৈয়দুল করিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাগীর আলম চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরছফা, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,মৌলনা জামাল হোসেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার ইমরুল রাশেদ,পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম,শাহাজাহান মনির (১), শাহজাহান মনির (২) প্রমূখ। দাবী গুলোর মধ্যে রয়েছে প্রস্তাবিত ঈদগাঁও উপজেলায় ৬নং চৌফলদন্ডী ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করে কক্সবাজার সদরে রাখা, চৌফলদন্ডী-পোকখালীর আওতায় ৬৬/০৩ নং পোল্ডারের বিধ্বস্থ বেড়ী বাঁধ অতিসত্ত্বর পুনঃনির্মান, পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের উপর নির্মিত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ, চৌফলদন্ডী এলাকায় লবন শিল্পকে বেগবান করার লক্ষ্যে একটি বঙ্গবন্ধু লবন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, চৌফলদন্ডীতে একটি উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করা, একটি কলেজ প্রতিষ্ঠা করা, মক্তিযুদ্ধের সময় শহীদ ৬ মুক্তিযুদ্ধার জন্য চৌফলদন্ডীর প্রবেশদ্বারে একটি স্মৃতি স্তম্ব ও নামফলক নির্মান, ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ কক্সবাজারকে সিটি কর্পোরেশন ঘোষনা করা। এসময় জেলা প্রশাসক আলী হোসেন উপস্থিত নেতৃবৃন্দের সম্মুখেই চৌফলদন্ডী বেড়ী বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড (পওর) এর নির্বাহী প্রকৌশলী কক্সবাজারকে সরাসরি ফোন দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন এবং অন্যান্য বিষয়গুলো (সমস্যা সমুহ) যাহা কক্সবাজারেই সমাধান করা যায় তাহা অতিসত্তর সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও অস্বস্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।