৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বিভাগীয় কমিশনারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): রোহিঙ্গারা নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে পারে সে ব্যাপারে সরকার কাজ করছে। প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সার্বিক সেবা প্রদানের জন্য বিভিন্ন এনজিও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পে আইনপ্রয়োগকারী সংস্থার লোকবল বাড়ানো হচ্ছে। কোন অবস্থাতে যাতে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে অন্যত্রে চলে যেতে না পারে সে ব্যাপারে আইনপ্রয়োগকারী সংস্থাকে কঠোর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান শনিবার বেলা ১২টার দিকে উখিয়ার কুতুপালং পিপি জোন ক্যাম্পে রোহিঙ্গা মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পরে বিভাগীয় কমিশনার পুলিশ ক্যাম্প, মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আরো তৎপর হতে এনজিও গুলোর প্রতি পরামর্শ দেন। বিভাগীয় কশিমনার কুতুপালং পিপি জোনের বিভিন্ন ক্যাম্প ঘুরে আশ্রিত শিশুদের সাথে কথা বলেন, মহিলাদের অভাব অভিযোগ জানতে চান। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মার্মা, সহকারি কমিশনার (ভমি)একেরামূল ছিদ্দিক, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ও অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের। এর আগে বিভাগীয় কমিশনার উখিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকায় পৌছলে ইউএনও ও আওয়ামীলীগ নেতৃবৃন্দরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।