৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল

বিপিএলে অাজ দুই টাইগার অধিনায়কের লড়াই

39688_s2
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ দিনে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ও টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের বরিশাল।

প্রথম দিনের খেলায় দুই জনের দলই হেরেছে। মাশরাফির কুমিল্লা হেরেছে তামিমের চট্টগ্রামের কাছে আর মুশফিকের বরিশাল হেরেছে সাকিবের ঢাকার কাছে। নিজেদের দ্বিতীয় খেলাতেই মুখোমুখি হবেন আজ জাতীয় দলের দুই অধিনায়ক। দু’জনেরই চ্যালেঞ্জ দলের জয়। আজ দুই অধিনায়কের জমজমাট লড়াই শুরু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে দুপুর ২টায়। কে জিতবে আজ তা আগাম বলার কোনো উপায় নেই।

অধিনায়ক মাশরাফি বিশ্বাস করেন, ‘কাগজে কলমে শুধু শক্তিশালী হলে হবে না আসল লড়াইটা মাঠে। যে দল মাঠে নিজেদের প্রমাণ করতে পারবে তারাই জিতবে।’

দল হারলেও ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন বরিশাল অধিনায়ক মুশফিক। তার ব্যাট জানান দিচ্ছে টি-টোয়েন্টিতে তার ফর্ম ফিরে পাওয়ার। এই বছর টি-টোয়েন্টি ফরমেটে এটি তার সেরা ইনিংস। ফিফটি হলেও সেটিতে কোনো আনন্দ খুঁজে পাচ্ছেন না মুশফিক। গতকাল অনুশীলন শেষে

তিনি বলেন, ‘আসলে রান পেয়েছি খুব ভালো লাগেছে। কিন্তু খুশি হতে পারিনি কারণ এই ইনিংসে দল জয় পায়নি। আমি আশা করছি এই ইনিংসটায় আমি ফের টি-টোয়েন্টি হারানো আত্মবিশ্বাস খুঁজে পাব। এখন যেটা ভাবছি পরের ম্যাচে যেন এই ধারাবাহিকতা থাকে সেই সঙ্গে আমার ব্যাট যেন দলের জয়েই ভূমিকা রাখতে পারে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।